Showing posts with label টিউটোরিয়াল. Show all posts
Showing posts with label টিউটোরিয়াল. Show all posts

জেনে নিন কিভাবে আপনার Windows 7 এর ডিফল্ট গেমগুলো Enable করবেন

| |
0 মন্তব্য সমূহ

প্রযুক্তির মেলার বন্ধুদের জন্য নিয়ে এলাম ছোট একটি টিপস । টিপসটা হল কি করে Windows 7 এর ডিফল্ট গেমস গুলো এনাবল করা যায় । অনেকেই হয়ত এটা জানেন কিন্তু আমার টিপসটা হল যারা জানে না তাদের জন্য । Windows 7 এর গেমগুলো অনেক সময় ডিয্যাবল করা থাকে ফলে গেমগুলো পাওয়া বা খেলা যায় না । তাই এই টিপ্স এর মাধ্যমে দেখাব কি করে এটা এনাবল করতে হয় । তাহলে শুরু করা যাক ,


প্রথমে আপনাকে Start এ ক্লিক করে Control Panel যেতে হবে তারপর নিচের মত Programs এ ক্লিক করতে হবে



* এবার যে পেজ ওপেন হবে সেখান থেকে Turn Windows Features on or off  এ ক্লিক করতে হবে নিচের মত 




এবার যে পেজ আসবে সেখান থেকে Game এ টিক দিয়ে Ok ক্লিক করলেই কাজ শেষ নিচের মত



 এবার আপনি সকল ডিফল্ট গেমগুলো দেখতে ও খেলতে পারবেন ।
এ পদ্ধতিতে আপনি গেম ছাড়াও Windows এর অন্যান্য প্রোগ্রামগুলো এনাবল করতে পারবেন ।


যদি আপনাদের একটুও উপকার হয় তাহলেই আমার লেখা সার্থক বলে মনে করব ।  পোস্টটি আপনাদের ভাল লাগলে বা কাজে আসলে লাইক ও কমেন্ট করে আমাকে উতসাহিত করবেন । সবাই ভাল থাকবেন ।
Read More

পেনড্রাইভকে ভাইরাস মুক্ত রাখুন

| |
0 মন্তব্য সমূহ

অনেক সময় পেনড্রাইভে ভাইরাস থাকলেও তা শনাক্ত করা যায় না । তবে চাইলে সহজেই এই ভাইরাস শনাক্ত করা যায় । এজন্য ইউএসবি পোর্টে আপনার পেনড্রাইভ যুক্ত করুন । এবার Start > run-এ cmd লিখে এন্টার চাপুন । এবার কমান্ড আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখে এন্টার চাপুন (যেমন আপনার ড্রাইভ লেটার যদি L হয় তাহলে L: লিখে এন্টার চাপুন)।এরপর  dir/w/o/a/p  কমান্ডটি হুবহু লিখে এন্টার চাপুন । এবার আপনার পেনড্রাইভে থাকা সকল ফাইলের তালিকা দেখা যাবে । তালিকায় Bha.vbs , lexplore.vbs , RVHost.exe , Ravmon.exe , New_Folder.exe , Autorun.inf  ইত্যাদি নামের কোনো ফাইল বা *.exe কোনো ফাইল আছে কি না দেখুন । যদি এরকম কোনো ফাইল দেখতে পান , তাহলে attrib –h –r –s –a *.*   লিখে এন্টার চাপুন । এবার del filename কমান্ড লিখে আবার এন্টার চাপুন । filename-এর জায়গায় আপনি যে ফাইলটি মুছে ফেলতে চান তার নাম লিখতে হবে ( যেমন আপনি যদি Autorun.inf  ফাইলটি মুছতে চান তাহলে আপনাকে লিখতে হবে del Autorun.inf  লিখে এন্টার দিতে হবে । এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন । এ ছাড়া সর্বোচ্চ সুরক্ষার জন্য নিয়মিত আপডেট করা অ্যান্টিভাইরাস দিয়ে সম্পূর্ণ স্ক্যান করুন ।
ভাল লাগলে লাইক,কমেন্ট বা বন্ধুদের সাথে শেয়ার করবেন ।

[[একটি কথা আপনারা নিয়মিত লাইক,শেয়ার ও কমেন্ট করলে আমদের লিখার প্রতি উৎসাহ বারে । তাই আশা করি নিয়মিত লাইক , শেয়ার ও কমেন্ট করবেন]]
Read More

প্রযুক্তির মেলা ফ্যান পেজে লাইক দিন

Please wait..10 Seconds বন্ধ করুন